শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার শুরু

#
news image

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। মঙ্গলবার মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম মাহিরুর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সেনাদের বের করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। চীনপন্থী হিসেবে পরিচিত এই নেতা ক্ষমতায় এসেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা তাড়িয়ে দেয়ার ঘোষণা দেন। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে ভালোই তোলপাড় হয়। পরে দুই দেশের মধ্যে সমঝোতার আলোকে মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয় ভারত। গত ১০ মার্চ থেকে এই সেনা প্রত্যাহারের কাজ শুরু হওয়ার কথা ছিল।

মাহিরু জানিয়েছে, মালদ্বীপের আদ্দু দ্বীপপুঞ্জে মোতায়েন করা ২৫ ভারতীয় সেনা এরই মধ্যে ভারতে চলে গেছেন। এই দ্বীপপুঞ্জটি মালদ্বীপের সর্ব দক্ষিণে অবস্থিত। সেনাদের পরিবর্তনে মালদ্বীপে থেকে যাওয়া ভারতীয় একটি বিমান ও দুটি হেলিকপ্টার এখন থেকে পরিচালনা করবে বেসামরিক ভারতীয়রা। তাঁরা এরই মধ্যে মালদ্বীপে পৌঁছেছেন। যদিও এই বিষয়ে ভারত বা মালদ্বীপ সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। তবে মাহিরু সংবাদপত্রটি মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে।

নাগরিক ডেস্ক

১৩ মার্চ, ২০২৪,  10:57 AM