শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফের বাড়লো জ্বালানি তেলের দাম

#
news image

আন্তর্জাতিক বাজারে গত বুধবার জ্বালানি তেলের দাম বেড়েছে। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির দাবিতে লোহিতসাগর দিয়ে চলাচল করা জাহাজের ওপর হামলা জোরদার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে সংকট আরো ঘনীভূত হয়েছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৬ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৭ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। এরইমধ্যে লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বহু দেশের সমন্বয়ে নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

হুতিদের হামলা থেকে জাহাজগুলোকে রক্ষা করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিতসাগরে হামলা অব্যাহত রাখার আঙ্গীকার করেছে হুতি।

মার্কিন টাস্কফোর্সকে প্রতিরোধেরও ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতে আমদানি-রপ্তানিকারকরা লোহিতসাগরের পরিস্থিতির দিকে নজর রাখছেন।

নাগরিক অনলাইন ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৩,  9:50 PM