শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বিক্ষোভ

#
news image

গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা টাকা অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট  চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা।

বুধবার সকালে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে শহরের জিরো পয়েন্টে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে চিনিকলের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন তারা।

সমাবেশে চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল হক সওদাগর, শ্রমিক নেতা বাবুল করিম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জয়পুরহাট  চিনিকলের দুই শতাধিক শ্রমিক. কর্মচারী ও কর্মকর্তারা তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনাদি প্রায় ১৬ কোটি টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। অচিরেই তাদের সমস্ত পাওনা পরিশোধ না করা হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

আহসান হাবীব আরমান, জয়পুরহাট

০৭ জুন, ২০২৩,  5:19 PM