শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দীর্ঘ পাঁচ মাস প্রতীক্ষার পরে হালকা বৃষ্টিতে ভিজেছে সুনামগঞ্জ 

#
news image

অক্টোবরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সুনামগঞ্জে বৃষ্টি হয়। এরপর দীর্ঘ পাঁচ মাস প্রতীক্ষার পরে হালকা বৃষ্টিতে ভিজেছে সুনামগঞ্জ।

বুধবার সকালে জেলার দোয়ারাবাজার,তাহিরপুর, ধর্মপাশা, ছাতক, জামালগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় হালকা বৃষ্টি হয়েছে।   মঙ্গলবার ভোরে সুনামগঞ্জের আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন। সূর্যের কড়া আলোর দেখা মলেনি সকাল থেকে দুপুর পর্যন্ত। বুধবার সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়তে থাকে, এক পর্যায়ে হালকা বৃষ্টি হয়।

সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত হালকা বৃষ্টি পড়ে। আধা ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন পাড়া মহল্লার শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে স্কুলে যায়। সড়কে বিভিন্ন নিচু পয়েন্টে পানি জমে, তবে জলাবদ্ধতা হয়নি। এ বৃষ্টি কৃষকদের জন্য আশীর্বাদ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে জেলার একমাত্র বোরো ফসল অতি মাত্রায় সেচ নির্ভর হয়ে পড়ে। এতে কৃষকের উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। ফাগুনের প্রথম বৃষ্টিপাত কৃষকের কল্যাণ বয়ে নিয়ে আসবে। এছাড়া সড়কে টানা কয়েক মাস বৃষ্টি না হওয়ার কারণে রাস্তাঘাট ধুলাবালিতে আচ্ছন্ন ছিল। বৃষ্টিতে নতুন করে সেজেছে জেলার গাছপালাও।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, এই বৃষ্টি ধানের জন্য খুব উপকারী। পানির ছোঁয়া পেয়ে ধানের চারা দ্রুত বড় হবে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সকালে সুনামগঞ্জের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এখনও আকাশ মেঘাচ্ছন্ন। আগামীকালও হালকা বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওং।

অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  5:56 PM