শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

এমডি নিয়োগে বাংলাদেশ ব্যাংকের চার সদস্যের প্যানেল গঠন

#
news image

কেন্দ্রীয় ব্যাংকের এই কমিটি এমডি ও সিইও নিয়োগের আগে প্রত্যেকের দক্ষতা ও উপযুক্ততা যাচাই করবে। দেশের বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ বা পুনঃনিয়োগের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই কমিটি এমডি ও সিইও নিয়োগের আগে প্রত্যেকের দক্ষতা ও উপযুক্ততা যাচাই করবে।

রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে প্রধান করে গঠিত এই কমিটির সদস্য হবেন দুইজন নির্বাহী পরিচালক ও একজন পরিচালক।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা এই কমিটি গঠন করেছে। কমিটি এসব পদে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার আগে যোগ্যতা, উপযুক্ততা, দাযয়িত্বের প্রতি অঙ্গীকার, অভিজ্ঞতা, বয়স ও নেতৃত্ব গুণাবলী মূল্যায়ন ও যাচাই করবে। তারপর কমিটির সুপারিশের ভিত্তিতে মনোনীতদের চূড়ান্ত করবে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ব্যাংক খাতের সুশাসন পুনরুদ্ধার ও খেলাপি ঋণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এমডি নিয়োগের বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় সিইও ও শীর্ষ পদে পুনরায় নিয়োগ পেতে ইচ্ছুকদের জন্য ন্যূনতম বয়সসীমা, খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ও অন্যান্য যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নাগরিক ডেস্ক

০৫ মার্চ, ২০২৪,  2:18 AM