শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের মাঝে ফিলিপাইনের আনারসের চারা বিতরণ

#
news image

টাঙ্গাইলের মধুপুরে প্রনোদনা কর্মসূচির কৃষকদের মাঝে বিনা মূল্যে ফিলিপাইনের এমডি-২ সুপার সুইড জাতের আনারসের চারা বিতরণ করা হয়েছে। আনারসের রাজধানী হিসেবে খ্যাত লাল মাটির মধুপুর গড়ে আনারসের বৈচিত্র্য ও জাত উন্নয়নের জন্য কৃষকদের মাঝে ফিলিপাইন থেকে এনে এ চারা বিতরণ করা হয়।

১০ মে বুধবার সকালে মধুপুর উপজেলা পরিষদ হল অনুষ্ঠিত সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, ঢাকা খামার বাড়ির সরজমিন উইং পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি মন্ত্রনালয়ের উপ সচিব ড. মোহাম্মদ মুনসুর আলম খান, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা, কৃষি মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাজীব সিদ্দিকী, টাঙ্গাইলের উপ পরিচালক আহসানুল বাসার, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু প্রমুখ।

পরে মধুপুর গড়ের ১২০ জন কৃষককের মাঝে  দুই লক্ষ ৭০ হাজার ফিলিপাইনের জাতের সুপার সুইড জাতের আনারসের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বক্তারা বলেন, এ এমডি-২ সুপার সুইড আনারস বিশ্ব বিখ্যাত। এ আনারস নতুন দিগন্তের সূচনা করবে। সাধারণ আনারসের চেয়ে  ৪ গুন ভিটামিন সি বেশি। অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। সবুজ থাকতেও মিষ্টি লাগে। মধুপুর থেকে প্রথম আসারস বিদেশে রপ্তানি শুরু হবে এমনটাই প্রত্যাশা।

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল)

১০ মে, ২০২৩,  10:48 PM