শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

লালবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রী নিহত

#
news image

রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নোয়াখালী জেলার সোনাইমুড়ি ওয়াসেটপুর গ্রামের আবু তাহেরের মেয়ে সানজিদা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাতে ধানমণ্ডি থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে (পাঠাও) চড়ে কামরাঙ্গীর চরে বাসার  উদ্দেশে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে লালবাগ বেড়িবাঁধ শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। লালবাগ থানার (এসআই) আক্তার হোসেন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে দুই বাহনের চালককে আটক করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকালে লালবাগ থানার ওসি এস এম মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাগরিক প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৩,  12:37 PM