শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত

#
news image

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে একটি পুলিশ চেকপোস্টে বিস্ফোরকবোঝাই যান নিয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান জেলার দ্রাজান্দা এলাকার ‘আমান মেলা’ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে সরাসরি চেকপোস্টের ওপর উঠিয়ে দেয় হামলাকারী, যা মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।

হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে ডেরা ইসমাইল খান থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিষিদ্ধঘোষিত সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইতোমধ্যে এই রক্তক্ষয়ী হামলার পূর্ণ দায় স্বীকার করে বার্তা দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী হামলার ঘটনা ব্যাপক হারে বেড়েছে। এসব সহিংসতার অধিকাংশ ঘটনার নেপথ্যে টিটিপি এবং বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র দল বেলুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) দায়ী করা হয়ে থাকে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসা আফগান তালেবানের আদর্শগত মিত্র হলেও টিটিপি নিজস্ব কাঠামাতে স্বাতন্ত্র্য বজায় রেখে পরিচালিত হয়। প্রতিবেশী আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সীমান্তে টিটিপির অপতৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তবে ইসলামাবাদের অভিযোগ—আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে সহিংসতা পরিচালনা করছে টিটিপি; যদিও কাবুল সরকার এই দাবি শুরু থেকেই অস্বীকার করে আসছে। 

নাগরিক সংবাদ নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৬,  12:25 AM