শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

হত্যাচেষ্টা মামলায় কাউন্সিলর খোকন রিমান্ডে

#
news image

ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় মো. সোহেল নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় ঢাকা উত্তর সিটির ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তৈমুর রেজা খোকনকে (৫৬) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

সোমবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাতদিনের রিমান্ড আবেদন করেন। 

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাতে রাজধানী থেকে তৈমুর রেজা খোকনকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হাতিরঝিল থানাধীন ঝিলপাড় এলাকায় গুলিবিদ্ধ হন মো. সোহেল। এরপর সোহেল হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা নেওয়া শেষে হাতিরঝিল থানায় তিনি নিজে বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

নাগরিক নিউজ ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২৪,  11:11 PM