শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা

#
news image

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফর করার কথা ছিলো আয়ারল্যান্ডের। বাংলাদেশের মাটিতে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ পার করে মে মাসে আবার আয়ারল্যান্ড সফর করার কথা বাংলাদেশের। সেই সফরে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। তবে সেই টি-টোয়েন্টি সিরিজ নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।  

আইরিশ ক্রিকেট বোর্ড থেকে এখনও নিশ্চিত করে বিস্তারিত জানানো হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাই সিরিজটি মাঠে গরাবে কিনা সেটি নিয়েই এখন শঙ্কা। গত শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের কাছে বলেন, ‘এটা তো ওদের হোম সিরিজ, সুতরাং ওরাই ঠিক করে ভেন্যু কোথায় হবে।

ওয়ানডে তিনটা ইংল্যান্ডে হবে, যেটা আয়ারল্যান্ডে হওয়ার কথা ছিল।’ ওয়ানডের ব্যাপারে জানা গেলেও আইরিশ বোর্ড থেকে টি-টয়েন্টির ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি।

বিসিবির এই পরিচালক বলেন, ‘টি-টোয়েন্টি এখনও চূড়ান্ত নয়। এটা এখনও কনফার্ম করেনি তারা, হবে কি হবে না। নাও হতে পারে। এরকমও হতে পারে টি-টোয়েন্টির সূচিটা তারা পরে দিতে চাচ্ছে।’

আয়ারল্যান্ড পরী সিরিজ খেলতে চাইলে সেটা মেনে নেওয়া হবে বলেও জানান জাল্লা ইউনুস। তিনি বলেন, ‘পরবর্তীতে আমাদের যে খেলাগুলো আছে সেটার সঙ্গে সাংঘর্ষিক হলে তো আমরাও গ্রহণ করব না। তারা এটা জানেই ভালো করে।

আপনারা জানেন যে ডিসেম্বর পর্যন্ত এফটিপি কনফার্ম। খালি তারিখগুলো জানানো (বাকি)। আমার মনে হয় না এর মধ্যে আবার রিসিডিউল করা যাবে।’

নাগরিক অনলাইন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  9:58 AM