শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

ভারতের কাছেও হারল বাংলাদেশ

#
news image

হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ দল। 

আজ উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। 

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে এবং সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা তিন হারে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ।

ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। সতীর্থর পাস থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন মিডফিল্ডার ড্যানি মেইতে।

৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। বক্সের ভেতর ব্যাক ভলিতে দুর্দান্ত এক গোল করেন মিডফিল্ডার বিশাল যাদব।

৭৯ মিনিটে বাংলাদেশের বক্সের ভেতর থেকে দারুণ শটে বল জালে পাঠান ভারতের বদলি মিডফিল্ডার মোহাম্মদ আরবাশ। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে এবারের আসর শুরু করেছিল ভারত। এরপর স্বাগতিক উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হারে তারা। বাংলাদেশের বিপক্ষে জয়ে চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকল ভারত।

বাছাইপর্ব থেকে আট গ্রুপের বিজয়ী দল এবং সেরা সাতটি রানার্স-আপ দল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বাসস

নাগরিক সংবাদ স্পোর্টস

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  9:41 PM