শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯

#
news image

মহামারি করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এসময়ে শনাক্ত হয়েছেন ২৯ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জনে। তবে মোট মৃত্যু আগের মতো ২৯ হাজার ৪২৯ জনে রয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ এবং ৩ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রভাতী খবর ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  10:33 PM