শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

 ৪১ হাজার ফুট উঁচুতে বিমান থেকে লাফ দেবেন আশিক চৌধুরী

#
news image

আশিক চৌধুরীর পরিকল্পনা শুনলে যে কারোর মার্কিন স্কাইডাইভার লুক আইকিনসের কথা মনে পড়ে যাবে। আট বছর আগের ঘটনা। একটি টেলিভিশন অনুষ্ঠানের অংশ হিসেবে প্যারাস্যুট ছাড়াই প্রায় ২৫ হাজার ফুট উঁচুতে থাকা বিমান থেকে লাফ দেন আইকিনস। মাটির কাছাকাছি তার জন্য বিছানো ছিলো জাল। সেই দুঃসাহসিক লাফের দুই মিনিট পর উড়তে উড়তে এসে পড়েন জালের ওপর। অবিশ্বাস্য কাজটি করে হইচই ফেলে দেন আইকিনস।

আশিক চৌধুরীও আসছে মে মাসে আইকিনসের মতো ৪১ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দেবেন। তবে আশিকের পিঠে থাকবে প্যারাস্যুট আর হাতে থাকবে আমাদের গর্বের লাল-সবুজ পতাকা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে তার এই প্রচেষ্টার নাম ‘দ্য লারজেস্ট ফ্ল্যাগ ফ্লোন স্ট্র্যাটোস্ফিয়ার’। ভূপৃষ্ঠ ছাড়িয়ে ১০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যবর্তী জায়গাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার।

রেকর্ড গড়তে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ডে গিয়ে প্রচেষ্টা চালাবেন আশিক। সেই প্রস্তুতিও প্রায় পাকা। তাকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্রে কেন? আশিক বলেন, সাধারণত বাণিজ্যিক উড়োজাহাজ ৩৫ হাজার ফুটের নিচ দিয়ে চলাচল করে। এর ওপরে উঠতে বিশেষায়িত বিমান দরকার হয়। সঙ্গে লাগে অনুকূল আবহাওয়া, যা এই এয়ারফিল্ডের আকাশে পাওয়া যায়। প্রথমআলো

নাগরিক অনলাইন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২৪,  3:28 AM