শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বনানীর বিলাসবহুল ফ্ল্যাটে ফরেন লিকারের সন্ধান, ডিএনসির অভিযান

#
news image

রাজধানীর বনানীর একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন করতো একটি চক্র। এছাড়া খুচরাভাবে মাদকের বেচাকেনাও ছিল সেখানে। এমন অভিযোগের ভিত্তিতে বনানীর ১১ নম্বর সড়কের ওই বিলাসবহুল ভবনে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে অভিযান চলছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিএনসির উপ-পরিচালক (উত্তর) রাশেদুজ্জামান।

তিনি বলেন, বনানীর ১১ নম্বর সড়কের ব্যাংক এশিয়া ভবনের ৭৭ নম্বর বাড়ির একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন চলতো। খুচরাভাবে মাদক বিক্রিও করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগের পর ওই বিলাসবহুল ভবনে অভিযান চালানো হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ ফরেন লিকার, এমডিএমএ, ও সিন্থেটিক গাঁজা জব্দ করা হয়। এছাড়া এর সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

অনলাইন ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  9:21 PM