শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

অবৈধ ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে ফের অভিযান

#
news image

অননুমোদিত হাসপাতাল এবং ক্লিনিকের বিরুদ্ধে আবারও অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ২৬ মে একই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছিল। রোববার (২৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, অননুমোদিত হাসপাতাল, ক্লিনিক ও ব্লাড ব্যাংক বন্ধে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাকশনে যাচ্ছি। ৭২ ঘণ্টার একটি আল্টিমেটাম দিয়ে অভিযান চালানো হবে। আগামী সোমবার (২৯ আগস্ট) থেকে বুধবার (৩১ আগস্ট) পর্যন্ত অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, যেসব প্রতিষ্ঠানের নিবন্ধন আছে অথচ প্রতিষ্ঠান পরিচালনার সব শর্ত মানছে না, পরিস্থিতির উন্নতি করার জন্য তাদের তিন মাস সময় দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তিন মাস হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে যারা নিয়ম মেনে নতুন লাইসেন্স নেয়নি বা নবায়ন করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই নতুন এ অভিযান চালানো হবে।

এ বিষয়ে গত বুধবার (২৪ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সারা দেশের সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সভা হয়েছে বলেও জানান অধ্যাপক ডা. আহমেদুল কবির। এ বিষয়ে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্ম পরিকল্পনা জানানো হবে। 

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২২,  9:47 PM