শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মার্কিন নিষেধাজ্ঞার ফাঁদে বিমানের ঢাকা-রোম ফ্লাইট

#
news image

ফের ইতালির রোমের সাথে আকাশপথে যোগাযোগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ বিমান। রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমানের ঢাকা–রোম রুটে উড়োজাহাজ চলাচলের এই উদ্যোগ বাস্তবায়নের একেবারে শেষপ্রান্তে। কিন্তু বিপত্তি দেখা দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা থাকা ইরানের ওপর।

বিমানকে ইরানের আকাশপথের ওপর দিয়ে ঢাকা–রোম রুটে পাড়ি দিতে হবে। এতেও কোনো ধরণের সংকট নেই। সংকট হলো— এই আকাশপথ ব্যবহারে ঢাকা নির্ধারিত ফি পরিশোধ করতে হবে ইরানকে। এখানেই দেখা দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ। এ বিষয়ে বিমানের পক্ষ থেকে অ্যারোটাইম হাবকে বলা হয়েছে— আন্তর্জাতিক নিয়ম মোতাবেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ইরানের আকাশপথ ব্যবহার করতে হলে ওভারফ্লাইট ফি ও এয়ার ট্রাফিক কন্ট্রোল বাবদ চার্জ পরিশোধ করতে হবে।

কিন্তু ইরানের ওপর থাকা পশ্চিমা নিষেধাজ্ঞা এ ধরনের যেকোনো পেমেন্টে লঙ্ঘন হবে। ফলে এই ওভারফ্লাইয়িং পেমেন্ট পরিশোধে ঢাকাকে অনুমোদন দিচ্ছে না আমেরিকা। মুশকিল হচ্ছে, এই ধরণের পেমেন্ট না দিলে বিমানকে ইরানের আকাশপথ ব্যবহার করতে দেবে না।

অবশ্য, এ ক্ষেত্রে বিমানের সামনে বিকল্প আছে। তা হলো ইরানের আকাশপথ ব্যবহার না করে অন্য তিন দেশের আকাশপথ ব্যবহার করে রোমে যাওয়া। সেক্ষেত্রে ফ্লাইটের সময় ও ব্যয় উভয়ই বাড়বে। ইরানের আকাশপথ ব্যবহার না করলে বিকল্প পথে রোমে যেতে সময় লাগবে সাড়ে ১০ ঘণ্টা।

নাগরিক প্রতিবেদন

২৪ মার্চ, ২০২৪,  12:06 PM