শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

রাবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য এবারও চলবে বিমানের বিশেষ ফ্লাইট

#
news image

ঢাকা  :  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে গতবছরের মতো এবারও বিশেষ ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাজশাহী জেলা ব্যবস্থাপক মহিদুল ইসলাম শান্ত। তিনি বলেন, ‘বিষয়টি চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আগামী দু একদিনের মধ্যে আমরা শিডিউল পাবলিশ করে দেবো। এরপরই সেটি অনলাইনে অ্যাভেইলেবল থাকবে।’

‘গতবছরই প্রথমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে ঘিরে বিমান বাংলাদেশ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছিল। সোশ্যালি ও কমার্শিয়ালি গতবার আমরা সাকসেসফুল হয়েছিলাম। বিমানও সেটি অ্যাপ্রিশিয়েট করেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ বছরের ভর্তি পরীক্ষায়ও শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের বিষয়টি চিন্তা করে আগামী ৫, ৬, ৭ ও ৮ মার্চ বিমান বাংলাদেশ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করবে’, যোগ করেন মহিদুল ইসলাম শান্ত।

আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এবারের ভর্তি পরীক্ষায় গতবছরের মতো ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। এক ঘণ্টার পরীক্ষায় প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১.২৫। ভর্তি পরীক্ষার্থী ১ লাখ ৮৫ হাজার ৬৮০ জন।

নাগরিক প্রতিবেদন

০২ মার্চ, ২০২৪,  4:33 PM