শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

গোঁড়ালির ইনজুরিতে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার জোসেলু

#
news image

গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন  রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার জোসেলু। এ কারনে এ সপ্তাহে সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচটিতে তিনি খেলতে পারছেন না বলে  লিগ টেবিলের শীর্ষে থাকা মাদ্রিদ নিশ্চিত করেছে।

যদিও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি কতদিন জোসেলুকে মাঠের বাইরে থাকতে হবে। তবে স্থানীয় গণমাধ্যমের দাবী অন্তত তিন সপ্তাহ তিনি মাঠে নামতে পারছেন না। 

মাদ্রিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিস জোসেলুর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে। এতে দেখা গেছে তার ডান গোঁড়ালির হাড়ে কিছুটা চোট রয়েছে। তার উন্নতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

গত সপ্তাহে রায়ো ভায়োকানোর সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন জোসেলু। ঐ ম্যাচে অবশ্য তার গোলেই এগিয়ে গিয়েছিল মাদ্রিদ। মৌসুমর শুরুত এস্পানিয়ল থেকে আসার পর নিজেকে প্রমান করে চলেছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। নিয়মিত ভাবে মূল একাদশে খেলার সুযোগ না পেয়েও এবার সব ধরনের প্রতিযোগিতায় ১৩ গোল করেছেন। 

কার্লো আনচেলত্তির দল এই মুহূর্তে লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে  ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২৪,  3:15 AM