শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

১৫শ স্বেচ্ছাসেবীর সঙ্গে খালে নেমে পড়লেন মেয়র আতিক

#
news image

সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর মোহাম্মদপুরের লাউতলা ও রামচন্দ্রপুরের খাল পাড় ও খালের অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছিলেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বছিলার লাউতলা খালে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী ও বিডি ক্লিনের ১৫ শতাধিক স্বেচ্ছাসেবীদের সঙ্গে মেয়র আতিকুল ইসলাম নিজেও নেম পড়েন। হাতে গ্লোবস পরে খাল পরিষ্কারে অংশ নেন তিনিও।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, যারা খালে ময়লা ফেলে তাদের মস্তিষ্কে ময়লা আছে, তাদের মনে ময়লা আছে বলেই তারা এভাবে খালে ময়লা ফেলতে পারে।

এর আগে বছিলার পুলিশ লাইন মাঠে বিডি ক্লিনের ১৫ শতাধিক স্বেচ্ছাসেবীদের শপথ বাধ্য পাঠ করান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

শপথ বাক্যের একাংশে তারা বলেন, কোথাও যত্রতত্র ময়লা ফেলব না। অন্যরা যেন ময়লা না ফেলে সে বিষয়ে সচেতন করব।

খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোর আগের রূপে ফেরানো হবে। পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি। পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, রাস্তা ঘাট ডুবে যায়। কারণ খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। ময়লা ফেলে খালগুলোকে ধ্বংস করে ফেলেছে। খাল পুনরুদ্ধারে আমাদের সবার আন্তরিক সহযোগিতার প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৪,  11:01 PM