শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সানজিদার অভিষেক ম্যাচে ইস্ট বেঙ্গলের ড্র

#
news image

ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ফরোয়ার্ড সানজিদা আক্তার। কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের ইতিহাসে প্রথম বিদেশি নারী ফুটবলার হিসেবে অভিষেক হয়েছে সানজিদার।

বঙ্গকন্যার অভিষেকের দিনে ড্র করে মাঠ ছেড়েছে ইস্ট বেঙ্গল। মঙ্গলবার স্পোর্টস ওড়িশার বিপক্ষে মাঠে নামে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের হয়ে শুরুর একাদশে জায়গা পান সানজিদা।

ম্যাচের শুর থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। একাধিকবার বল নিয়ে বিপক্ষ দলের ডি বক্সে হানা দেন সানজিদা। তবে গোল করতে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় ইস্ট বেঙ্গল ও স্পোর্টস ওড়িশা। বিরতি থেকে ফিরে গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে দু'দল।

একাধিকবার আক্রমণ করেও গোল পেতে ব্যর্থ হয় ইস্ট বেঙ্গল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে দু'দল। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের দল কিক স্টার্টের বিপক্ষে। ৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২টায় ইস্ট বেঙ্গলের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

নাগরিক স্পোর্টস ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৪,  2:55 AM