শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

 সরকার ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেয়নি, কারণ এটি ইসলামবিরোধী: স্বরাষ্ট্রমন্ত্রী

#
news image

আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা ট্রান্সজেন্ডার ইস্যুতে কিছু বলিনি, স্বীকৃতিও দিইনি। ইসলামে যেটি হারাম সেটাকে আমিও হারাম মনে করি এবং প্রধানমন্ত্রী এটাকে হারাম মনে করেন। কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। সরকার কখনো ইসলামবিরোধী কোনো আইন পাস করেনি, আগামীতেও পাস করা হবে না, ইনশাআল্লাহ!

ট্রান্সজেন্ডারকে অর্থাৎ ছেলে হয়ে নিজেকে মেয়ে কিংবা মেয়ে হয়ে ছেলে পরিচয় দেওয়া এ বিষয়ে সরকারের কোনো আইনে তাদের বৈধতা দেওয়া হয়নি। কেউ যদি ট্রান্সজেন্ডার হয়, সে আল্লাহর গজবের শিকার হবেন। মহান রাব্বুল আলামিন তার বিচার করবেন। আমরা তাদের কোনো সহযোগিতা করব না, উৎসাহ দেব না। আমরা তাকে বলে দেব তুমি যা করছ সেটি ইসলামবিরোধী।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী আলেমদের কাছে ওয়াদাবদ্ধ, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু করা হবে না। সরকার ওলামায়ে কেরামের পরামর্শকে গুরুত্ব দিতে যথেষ্ট যত্নবান। জাতীয় শিক্ষা কারিকুলাম, তাবলিগ জামাত, পটিয়া মাদরাসাসহ দেশের চলমান বিভিন্ন সংকট নিরসনে আলেমদের পাশে চায় সরকার।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ইসলাম, মানবতা ও শান্তির বার্তা দেশময় ছড়িয়ে দিতে ওলামায়ে কেরামের কাছে আমার বিশেষ আবেদন রইল। আজ বিশ্ব মুসলিম জাতি ষড়যন্ত্রের শিকার। ওদের ভাষ্য হলো, মুসলিম মানেই হলো সন্ত্রাস! বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি সোচ্চার ভূমিকা রাখেনে তাহলে শত্রুর সব ষড়যন্ত্রই ব্যর্থ হবে। আমাদের কাছে প্রমাণিত হয়েছে, বাংলাদেশের ওলামা বা মাদরাসার কেউ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয়।

তিনি বলেন, আমাদের দেশের মতো এমন ধর্মপ্রাণ মুসলমান পৃথিবীর অন্য কোথাও নেই। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি উজ্জ্বল মুসলিম দেশ হিসেবে পরিচিতি পাবে, ইনশাআল্লাহ!

স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসার দস্তারবন্দি ও খতমে বুখারি অনুষ্ঠানে এসব কথা বলেন।

এদিন বাদ জোহর মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের বয়ানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের মান্যবর আলেম মাওলানা মাহমুদুল হাসানকে আলেমরা যেমন শ্রদ্ধা করেন আমরাও তেমন শ্রদ্ধা করি। আমরা অনেক জটিল বিষয়ের সমাধান হুজুরের কাছ থেকে পেয়ে থাকি। তিনি দেশের ওলামাদের মাঝে শান্তির প্রতীক। আরটিভি ও ঢাকা প্রকাশ

নাগরিক অনলাইন ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৪,  2:14 AM