শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি

#
news image

কুষ্টিয়া জেলার উপর দিয়ে বইছে শৈত্য প্রবাহ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন তালুকদার জাগো নিউজকে জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সকালে আবহাওয়া অফিস থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি হওয়ার খবর পাওয়ার পর তাৎক্ষণিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, জেলা তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে আসায় তাৎক্ষণিক সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কুমারখালী আবহাওয়া অফিসের দায়িত্বশীল কর্মকর্তা মামুনুর রশিদ জানান, মঙ্গলবার সকাল ৭টায় জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

মোঃ জিয়াউর রহমান , কুষ্টিয়া 

২৩ জানুয়ারি, ২০২৪,  6:53 PM