শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

 এর আগে এত অসহায় লাগেনি: পরীমণি

#
news image

বর্তমানে ছেলে পদ্মের চিকিৎসার জন্য ভারতে আছেন চিত্রনায়িকা পরীমণি। কয়েক দিন আগে বরিশাল থেকে ফেরার পথে ফুটপাথ থেকে কেনা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমণি ও তার ছেলে পদ্ম। পরীমণি কিছুটা সুস্থ হলেও ছেলে অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য ভারতে যান অভিনেত্রী। সেখান থেকে একজন মায়ের অসহায়ত্বের কথা ফেসবুকে তুলে ধরেন নায়িকা।

কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে বৃহস্পতিবার মধ্যরাতে পরীমণি লেখেন, ‘নিজেকে এর আগে এত অসহায় লাগেনি।’ তার পোস্ট থেকেই বোঝা যায়, ছেলে এখনও অসুস্থ। তাই তিনি সাহায্য চেয়েছেন স্রষ্টার। পোস্টে তিনি আরও লেখেছেন, ‘আল্লাহ সহায়’।

পদ্মকে নিয়ে পরীমণির ভারত যাত্রার বিষয়টি জানান নির্মাতা চয়নিকা চৌধুরী। সামাজিক মাধ্যমে চয়নিকা লেখেন, ‘হাসপাতাল থেকে ছেলের চিকিৎসার জন্য সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্য, পরীর জন্য দোয়া বা প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’

এদিকে ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরী অভিনীত ও চয়নিকা চৌধুরী পরিচালিত ছবি ‘কাগজের বউ’। এতে অভিনয় করেছেন পরীমণি, ইমন ও ডি এ তায়েব। সিনেমাটি ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 

এর আগে গত ১২ জানুয়ারি ‘ডোডোর গল্প’ সিনেমার শেষ অংশের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পরীমণির। তবে নায়িকার অসুস্থতার কারণে শুটিং তারিখ পরিবর্তন করতে হয়েছে। এই সিনেমার মাধ্যমেই ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রেজা ঘটক। এতে পরীর সহশিল্পী চিত্রনায়ক সাইমন সাদিক।

নাগরিক বিনোদন ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৪,  4:43 PM