শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

 ভারতে অভিষেক সিনেমা দিয়েই ফারিণের বাজিমাৎ

#
news image

২০২৩ সালে কলকাতার নির্মাতা অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্র দিয়ে ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। সিনেমাটি যেমনি পেয়েছে ব্যবসায়িক সফলতা, তেমনি কুড়িয়েছে প্রশংসা। এবার সিনেমাটির জন্য সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার পেলেন বাংলাদেশি এই অভিনেত্রী।

 রোববার কলকাতায় অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘সিনেমায় সমাবর্তন’। এ অনুষ্ঠানে ফারিণের হয়ে পুরস্কারটি গ্রহণ করেন নির্মাতা অতনু ঘোষ।

পুরস্কার প্রাপ্তির খবর জানিয়ে ফেসবুকে ফারিণ লেখেন, ‘আমার প্রথম সিনেমা আরও এক পৃথিবীর জন্য ২০২৩ সালের সেরা সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে আমাকে সম্মানিত করায় ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। আমি সত্যিই সেখানে থাকতে চেয়েছিলাম, তবে অতনু দা আমার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আমার ওপর আস্থা রাখার জন্য অতনু দাকে ধন্যবাদ। সিনেমাটিতে আমাকে কাস্ট করার জন্য ইস্কায় মুভিজকে ধন্যবাদ। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞতা জানাই।’

তবে এ আসরে ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পেয়েও পুরস্কার পাননি জয়া আহসান। এই বিভাগে পুরস্কৃত হয়েছেন মমতা শঙ্কর। ‘পালান’ সিনেমার জন্য এই সম্মাননা পেলেন অভিনেত্রী। তবে ২০২৩ সালে এ আয়োজনে ‘বিনিসুতোয়’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান।

এদিকে, আসন্ন ইরানের ফজর চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিসতা কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে তাসনিয়া ফারিণের প্রথম চলচ্চিত্র ‘ফাতিমা’। এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান।

নাগরিক বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৪,  9:18 PM