শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ফেনী’র মহিপাল থেকে ৩,৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

#
news image

ফেনী মহিপাল থেকে বেশভুষায় তৃতীয় লিঙ্গের তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। র‌্যাব-৭, চট্টগ্রাম সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ফেনী মহিপাল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে র‌্যাব-৭'র একটি আভিযানিক দল।এই সময় কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মহিপালস্থ ফ্লাইওভারের নীচে পাকা রাস্তায় মাদক সহ অবস্থান করছিলো।১৬ জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১২:২০ মিনিটের সময় বর্ণিত স্থানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা।

আসামি ১। জোছনা মনি (২১), পিতা- ইউনুছ, সাং- মুছনী, থানা- টেকনাফ, ২। রিয়া মনি (২২), পিতা- মৃত জহির আহমেদ, সাং- বাজারঘাটা, থানা- কক্সবাজার সদর, ৩। সায়মন জনি (২০), পিতা- মুত্তুল হোসেন, সাং- আলিকালি, থানা- টেকনাফ, সর্ব জেলা- কক্সবাজারদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের দেখানো ও সনাক্তমতে তাদের হেফাজতে থাকা ভ্যানিটি ব্যাগ ও শপিং ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১৮টি নীল রংয়ের বায়ুরোধক পলিপ্যাকের ভিতর সর্বমোট ৩ হাজার ৫শত ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বারসহ আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইসমাইল ইমন, চট্টগ্রাম

১৬ জানুয়ারি, ২০২৪,  4:10 PM