শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান

#
news image

প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠিতব্য  টেস্ট সিরিজের  সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

এসিবি আরও জানিয়েছে, শ্রীলংকা সফরে এক ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে আফগানিস্তান। 

শ্রীলংকা সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষেও এক ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। 

২ ফেব্রুয়ারি থেকে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট শুরু করবে আফগানিস্তান। সেটি হবে আফগানদের ইতিহাসে অষ্টম টেস্ট। শ্রীলংকার বিপক্ষে ৯ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে ও ১৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। 

শ্রীলংকা সফর শেষে ২৮ ফেব্রুয়ারি থেকে আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১টি টেস্ট খেলেছে তারা। ২০১৯ সালের মার্চে ভারতের দেহরাদুনে অনুষ্ঠিত ঐ টেস্ট ৭ উইকেটে জিতেছিলো আফগানরা। 

এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ মার্চ থেকে ওয়ানডে ও ১৫ মার্চ থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। 

নাগরিক স্পোর্টস ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৪,  11:47 PM