শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ককটেল উদ্ধার!

#
news image

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি ভিন্ন ভিন্ন  জায়গায় থেকে ৬টি ককটেল সদৃশ ট্যাপে মোড়ানো বস্তু উদ্ধার করা করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে এবং বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে এসব বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।  জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পর্যন্ত ক্যাম্পাসে ৬ টি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে।

এর মধ্যে রাতে লালন শাহ হলের পকেট গেটে দুইটি এবং সকালে জিয়া হলের সামনে একটি, ব্যবসায় অনুষদ ভবনের পাশে দুইটি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে একটি ককটেল সদৃশ পাওয়া গেছে। তবে এগুলো ককটেল কি না বিষয়টি  নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিষয়টি নিয়ে উপাচার্যের বাসভবনে এক জরুরি বৈঠক হয়। বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে পুরো ক্যাম্পাস সার্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইবি থানাকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শীঘ্রই পুরো ক্যাম্পাস সার্চ করা হবে বলে জানা যায়। ককটেল কি না বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশের স্পেশাল টিমের সহায়তা চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ  বলেন, আমরা রাতে ২টা ও সকালে ৪টি ককটেল সদৃশ বস্তু পাই। পরে আনসারদের সহায়তায় ইবি থানা কর্তৃপক্ষ বস্তুগুলো উদ্ধার করে। পরবর্তীতে আমরা একটা মিটিং করি। আলাপ আলোচনা কয়েকটা বিষয় সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সবকিছুর জট খুলবে।

মো: সাব্বির খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে

১২ জানুয়ারি, ২০২৪,  8:38 PM