শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মুম্বাইয়ে মেগা ইভেন্ট অক্ষয়ের নতুন সিনেমা

#
news image

বক্স অফিসে টানা দুই সিনেমা ‘বচ্চন পান্ডে’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’ সুপার ফ্লপের পর আসছে সুপারস্টার অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘রক্ষা বন্ধন’। দুদিন আগে সামাজিক মাধ্যমে অক্ষয় কুমার ঘোষণা দেন তাঁর অভিনীত ‘রক্ষা বন্ধন’ সিনেমা হলে মুক্তি পাচ্ছে এ বছরের ১১ আগস্ট। উন্মুক্ত করেন মোশন পোস্টার। এবার বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, সোশ্যাল কমেডি ‘রক্ষা বন্ধন’ ট্রেইলার উন্মুক্ত হবে ২১ জুন। এজন্য মুম্বাইয়ে মেগা ইভেন্টের আয়োজন করা হবে। একটি সূত্র পোর্টালটিকে জানিয়েছে, আবেগে ভরা ‘রক্ষা বন্ধন’ সিনেমা। হৃদয়ছোঁয়া ট্রেইলারটি অক্ষয় উদ্বোধন করবেন ২১ জুন। এজন্য মুম্বাইয়ে একটি আয়োজন করা হয়েছে, যেখানে গণমাধ্যমকর্মীরাও থাকবেন। এ সিনেমায় অক্ষয় কুমারের পাশে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন ভূমি পেড়নেকার। এ ছাড়া এই ফ্যামিলি ড্রামায় দেখা যাবে নীরাজ সুদ, সীমা পহবা, সাদিয়া খতিব, অভিলাষ থপলিয়ল, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্ত ও সাহেজমীন কৌরকে। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও কণিকা ধীলন। প্রযোজনা করেছেন আনন্দ এল রাই এবং জি স্টুডিয়োস। পরিবেশক জি স্টুডিয়োস, কালার ইয়োলো ও কেপ অব গুড ফিল্মস।

প্রভাতী খবর ডেস্ক

১৯ জুন, ২০২২,  10:45 PM