২৯ ডিসেম্বরে ঢাকায় মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজত

#
news image

২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হেফাজত।

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী জানান, হেফাজতে ইসলামের নীতিনির্ধারণী ফোরামের মুরুব্বিরা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে এ সময় আপাতত ওই মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত ৮ ডিসেম্বর বাইতুল মোকাররম এর উত্তর গেইটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেই সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নীতিনির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

নাগরিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৩,  2:15 AM