শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

১৯-২০ জানুয়ারি বিইউপির ভর্তি পরীক্ষা

#
news image

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২০ জানুয়ারি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা হবে।

পরদিন ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেওয়া হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউপিতে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। এরপর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি।

নাগরিক ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৩,  1:44 PM