শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

উন্মোচন হলো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো

#
news image

আর ছয় মাস পর শুরু হচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০টি দলের ৫৫ ম্যাচ নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার নতুন লোগো উন্মোচন করেছে আইসিসি।

আয়োজক দুই দেশকেই প্রতিনিধিত্ব করে লোগো তৈরি হয়েছে স্বতন্ত্রসূচক প্রতীকে। ওয়েস্ট ইন্ডিজের তাল গাছ ও যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা রাখা হয়েছে এতে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে লোগো প্রকাশ করেছে।

সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং বলেছেন, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের ক্রিকেট ভক্তদের রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন দৃশ্যমান পরিচিতি সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করে।’

লোগো উন্মোচনে আইসিসি দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, টি–টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি তৈরি হয়েছে- ব্যাট, বল ও শক্তি! আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চেহারা।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৩,  12:27 AM