শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বিয়ে করছেন সন্দীপ্তা

#
news image

কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী সন্দীপ্তা সেন। ব্যক্তিগত জীবনে সৌম্য মুখার্জির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। গত বছর এ সম্পর্কের কথা স্বীকার করেন এই অভিনেত্রী। আর এবার সৌম্য মুখার্জির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাওয়ার খবর দিলেন সন্দীপ্তা। সৌম্য মুখার্জি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের চিফ অপারেটিং অফিসার।

এই ডিসেম্বরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সন্দীপ্তা-সৌম্য। শুক্রবার সৌম্যর সঙ্গে তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। তিনটি ছবিই তাদের প্রি-ওয়েডিং ফটোশুটের। ছবির ক্যাপশনে সন্দীপ্তা লিখেছেন, ‘জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এরকমভাবে অপেক্ষা করব।

সৌম্য মুখার্জি রেডি তো?’ অর্থাৎ আগামী ৭ ডিসেম্বর সৌম্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, দক্ষিণ কলকাতাতেই বসছে বিয়ের আসর।

ঘরোয়াভাবে নয়, একেবারে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করবেন এই জুটি। স্টার জলসায় প্রচারিত ‘দুর্গা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সন্দীপ্তা। তারপর ‘টাপুর টুপুর’ ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৪ সালে ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে নন্দিনী চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন।

২০১৯ সালে ‘আস্তে লেডিজ’ ওয়েব সিরিজে অভিনয় করেন সন্দীপ্তা। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন। তারপর ‘মার্ডার ইন দ্য হিলস’, ‘বন্ধন’সহ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেন। ২০২১ সালে ‘একান্নবর্তী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সন্দীপ্তার।

নাগরিক বিনোদন ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৩,  12:02 AM