শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ইউরোপা লিগের শেষ ষোলোতে লিভারপুল

#
news image

ইউরোপা লিগে গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচে তুলোসের মাঠে ৩-২ গোলে হেরে ধাক্কা খেয়েছিল লিভারপুল। আবার ঘুরে দাঁড়ালো তারা বড় জয়ে। বৃহস্পতিবার এলএএসকে লিঞ্জকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

‘ই’ গ্রুপের এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট কেটেছে অলরেডরা। কডি গাকপো করেছেন জোড়া গোল। প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। আরেক ম্যাচে ইউনিয়ন সেন্ট গিলোইসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দ্বিতীয় স্থানে থাকা তুলোস। তাদের পয়েন্ট ৮।

মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে খেলবে লিভারপুল। ১২তম মিনিটে জো গোমেজের ক্রসে হেড করে জাল কাঁপান লুইস দিয়াজ। মোহাম্মদ সালাহর পাস থেকে তিন মিনিট পর ট্যাপ ইন করে ব্যবধান বাড়ান গাকপো। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে লিভারপুলকে ৩-০ গোলে এগিয়ে দেন সালাহ।

রেডদের হয়ে এটি তার ১৯৯তম গোল। যোগ করা সময়ে গাকপো প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৩,  9:47 PM