শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

নির্বাচনে কোনো হুমকি দেখছেন না আইজিপি

#
news image

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো থ্রেট (হুমকি) দেখছি না। কোনো তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন আইজিপি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে কথা বলেছি। নির্বাচন এলে আমরা আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে আসি। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করি। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আইন অনুযায়ী যে কাজ করার দরকার তাই করে থাকি। আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।’ ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারবেন বলেও জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আইনশৃঙ্খলা পরিবেশ কেমন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর আছে কিনা এমন প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর নেই বা বোধও করছি না। যারা সহিংসতা করছে, গাড়িতে-ট্রেনে আগুন দিচ্ছে এদের মধ্যে অনেকে অ্যারেস্ট হচ্ছে। আমরা তৎপর আছি। আমাদের তৎপর থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে। প্রায় সবকিছুই স্বাভাবিক হচ্ছে। যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো থ্রেট দেখছি না। এরপরও গোয়েন্দা সংস্থা সব জায়গায় ফিট করা আছে। তারা যে তথ্য দেবে আইনশৃঙ্খলা বাহিনী সেই আলোকে ব্যবস্থা নেবে।’ 

এ সময় ভোটের দিন সামনে রেখে সব প্রস্তুতি নিতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ ও প্রস্তুত আছে বলেও জানান তিনি।

প্রকাশ্যে সিল মারা বন্ধ প্রসঙ্গে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা জানা নেই। তবে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে সে পুলিশ সদস্য হোক বা যেই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নাগরিক ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৩,  5:36 PM