শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

চীনা ও ভারতীয়দের মালয়েশিয়া ভ্রমণে ভিসা লাগবে না

#
news image

মালয়েশিয়া ১ ডিসেম্বর থেকে চীন ও ভারতের নাগরিকদের মালয়েশিয়া যেতে ভিসা লাগবে না। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্থানীয় সময় গতকাল রোববার গভীর রাতে তাঁর পিপলস জাস্টিস পার্টি কংগ্রেসে বক্তৃতার সময় এই ঘোষণা দেন। কতদিনের জন্য ভিসা অব্যাহতি প্রযোজ্য হবে বলেননি। তবে ঘোষণা অনুযায়ী চীন ও ভারতের নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিন বিনা ভিসায় মালয়েশিয়ায় থাকতে পারবেন।

মালয়েশিয়ার অর্থনৈতিক আয়ের বড় একটা অংশ নির্ভর করে পর্যটন খাতের ওপর। সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় এই বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৯.১৬ মিলিয়ন পর্যটক আগমনের রেকর্ড করেছে। যার মধ্যে চীন থেকে চার লাখ ৯৮ হাজার ৫৪০ এবং ভারত থেকে দুই লাখ ৮৩ হাজোরে ৮৮৫ জন পর্যটক এসেছে।

করোনা মহামারীর আগে ২০১৯ সালের একই সময়ে চীন থেকে ১.৫ মিলিয়ন এবং ভারত থেকে তিন লাখ ৫৪ হাজার ৪৮৬ পর্যটক এসেছিল।পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রতিবেশি থাইল্যান্ডের দেখাদেখি একই পদক্ষেপ নিল মালয়েশিয়া। কিছুদিন আগেই চীন ও ভারতের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধার ঘোষণা করে থাইল্যান্ড।

সূত্র: রয়টার্স

নাগরিক অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৩,  5:39 PM