শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

এইচএসসির ফল ২৬-২৮ নভেম্বরের মধ্যে

#
news image

চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে যেকোনো দিন প্রকাশ করা হতে পারে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার একথা জানিয়েছেন।

তিনি বলেন, “আগামী ২৬ থেকে ২৮ নভম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে চিঠি পাঠনো হয়েছে। যে দিনটিতে ফলাফল দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সম্মতি দিবেন, ওই দিনই ফল প্রকাশ করা হবে।”

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় বসেন।

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা গত ১৭ অগাস্ট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হয়।

আর প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ অগাস্ট শুরু হয়।

সব বোর্ডে একইদিনে পরীক্ষা শুরু না হলেও ১১টি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সরকার।

পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে, সে অনুযায়ী নভেম্বরের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

করোনাভাইরাস মহামারী শুরুর পর এবারই পূর্ণ নম্বর ও সময়ে এইচএসসি-সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

নাগরিক অনলাইন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৩,  12:27 PM