শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রিয়াল অধিনায়কের শাস্তি নিয়ে অবাক বার্সা কোচ

#
news image

জিরোনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক নাচো ফার্নান্দেজ। যে কারণে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে রিয়ালের আপিলের কারণে সেই শাস্তি কমিয়ে আনা হচ্ছে নাচোর। ফলে ২৮ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় মাঠে নামতে পারবেন তিনি।

রিয়ালের আপিলের কারণে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ তার এক ম্যাচ শাস্তি কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। এরইমধ্যে এক ম্যাচ মাঠের বাইরে ছিলেন তিনি। গতকালের ম্যাচ দিয়েই শাস্তি শেষ হয় রিয়াল অধিনায়কের। আর এ পুরো বিষয়টা নিয়ে বেশ অবাক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ নিয়ে বলেন, ‘আমি পুরোপুরি অবাক। গত মৌসুমে রবার্ট লেওয়ানডস্কি তার নিজের নাক ধরার অপরাধে তিন ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলো। আমরা আপিল করার পরও সেই শাস্তি কমানো হয়নি। আর এখন নাচোর শাস্তি কমিয়ে আনা হলো।’ অলিম্পিক স্টেডিয়ামে এল ক্ল্যাসিকোয় স্বাগতিক হওয়ার আগে দুটি ম্যাচ খেলবে বার্সা।

রোববার লা লিগায় অ্যাথলেটিক বিলবাও এবং বুধবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেতস্কের বিপক্ষে মাঠে নামবে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০২৩,  10:20 PM