শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বন্দুক তাক করে পেশাদার খুনি, অল্পের জন্য বাঁচলেন সালমান খান

#
news image

সালমান খানকে হত্যা করার হুমকি এবং তাকে হত্যার চেষ্টা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ভারতের টাইমস নেটওয়ার্ক এই খবর জানিয়েছে।

সিধু মোচওয়ালা হত্যাকাণ্ড তদন্তকারী একজন পুলিশ কর্মকর্তা আকস্মিকভাবেই এই ঘটনার কথা জানতে পারেন। এই তদন্তকারীর তথ্য অনুযায়ী একজন বন্দুকধারীকে নিয়োগ করা হয় সালমান খানকে হত্যা করার জন্য, কিন্তু অভিনেতা ভাগ্যক্রমে বেঁচে যান।

এই কর্মকর্তার দেওয়া তথ্যে সিধু মোচওয়ালা হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি লরেন্স বিষ্ণয় একজন বন্দুকধারীকে (শার্পশুটার) নিয়োগ করে সালমান খানকে হত্যার জন্য। হকি স্টিক রাখার কেসে একটি কম বোরের আগ্নেয়াস্ত্র দেওয়া হয় তাকে। তাকে নির্দেশ দেওয়া হয় সালমানের বাড়ির বাইরে অবস্থান নেওয়ার জন্য। কিন্তু ভাগ্যক্রমে সালমান রক্ষা পান।

লরেন্স বিষ্ণয় আর তার সহযোগীরা সালমানের গতিবিধি যাচাই করে জানতে পারে তিনি সকালে সাইক্লিং করেন। পরিকল্পনা করা হয় সে সময়ই তাকে গুলি করে হত্যা করা হবে। কিন্তু নির্দিষ্ট সেই দিন সকালে ঘর থেকে বেরুনোর সময় একজন পুলিশ সহযোগী দেওয়া হয় সালমানকে; তাতে তাদের ষড়যন্ত্র ভেস্তে যায়।

প্রভাতী খবর ডেস্ক

১০ জুন, ২০২২,  11:59 PM