শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সিঁড়ি থেকে পড়ে নায়িকার মৃত্যু, অঙ্গদানের সিদ্ধান্ত

#
news image

জেজু আইল্যান্ডে গানের অনুষ্ঠানে যোগ দেবার ঠিক আগেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো দক্ষিণ কোরিয়ার ‘স্নোড্রপ’ খ্যাত জনপ্রিয় নায়িকা পার্ক সু রিউ। রোববার (১১ জুন) মাত্র ২৯ বছর বয়সী নায়িকার এই মর্মান্তিক মৃত্যু ঘটনাটি ঘটেছে। সূত্র: সময় টিভি

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুন) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জেজু আইল্যান্ডের শোয়ের আগে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। তখনই কোনো একটি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্ককে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা নায়িকার ব্রেন ডেথের কথা ঘোষণা করেন। 

নায়িকার বাবা-মা তার অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন। পার্কের মা বলেছেন, `তার মস্তিষ্ক অচেতন। কিন্তু হার্ট কাজ করছে। এমন নিশ্চয়ই অনেকে আছেন যাদের অঙ্গের প্রয়োজন। তাই আমরা অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছি। হয়তো অন্য কারও মধ্যে দিয়ে তার হৃদস্পন্দন শোনা যাবে।'

বর্তমানে তার দেহ শায়িত আছে গিয়নগি প্রভিসিয়াল মেডিকেল সেন্টারে। মঙ্গলবার (১৩ জুন) শোভাযাত্রা বের হবে তার মরদেহ নিয়ে।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, পার্কের শেষকৃত্য দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল ৪ টায় শুরু হয়েছে এবং মঙ্গলবার সকালে শেষ হবে।

২০১৮ সালে প্রথমবার ক্যামেরায় অভিনয়ে হাতেখড়ি পার্ক সু রিউ’র। ‘মিস্টার ডেসটিনি’, ‘দ্য ডেজ উই লাভড’, ‘সিদ্ধার্থ’-এর মতো সিনেমায় কাজ করেছিলেন পার্ক।

নাগরিক বিনোদন ডেস্ক

১৩ জুন, ২০২৩,  3:54 PM