শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভদ্রলোক যাওয়ার পরিবেশ নেই : হাইকোর্ট

#
news image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, এই হাসপাতালের নামের সঙ্গে বঙ্গবন্ধুর নাম যুক্ত করে বঙ্গবন্ধু নামেরই বেইজ্জতি করা হয়েছে। বিএনপি, আওয়ামী লীগ কোনো সরকারই দেশে একটি ভালমানের হাসপাতাল তৈরি করতে পারেনি।

সোমবার চিকিৎসার জন্য বিএনপি নেতা আজিজুল বারী হেলালের বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে রিটের শুনানিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আজিজুল বারী হেলালের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আদালতে বলেন, হেলালের বিরুদ্ধে অনেকগুলো রাজনৈতিক মামলা রয়েছে। এ কারণে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। আজিজুল বারী হেলালের লিভারে প্রবলেম হয়েছে। তার বিদেশে চিকিৎসা প্রয়োজন।

এ সময় হাইকোর্ট নিতাই রায় চৌধুরীকে উদ্দেশে বলেন, আপনি তো জাতীয় রাজনীতি করেন, আবার বারের রাজনীতিও করেন। আপনারা অনেক দিন শাসন করেছেন। কিন্তু একটি ভালমানের হাসপাতাল তৈরি করতে পারেননি। আপনারাও (বিএনপি) পারেননি, বর্তমান যারা শাসন করছে তারাও পারেনি। সব জায়গায় দুর্নীতিবাজে ভরে রেখেছেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কে এম কামরুল কাদের বলেন, কিছু দিন আগে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই।

এরপর আদালত আজিজুল বারী হেলালের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিটের আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন।

নাগরিক প্রতিবেদক

০৫ জুন, ২০২৩,  11:48 PM