শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মা’ দেখে কষ্ট আর আনন্দ নিয়ে ফিরলেন পরীমণি

#
news image

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’ দেশের প্রেক্ষাগৃহে গত শুক্রবার মুক্তি পেয়েছে। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। গত বুধবার স্টার সিনেপ্লেক্সে ছেলে রাজ্যকে নিয়ে ‘মা’ সিনেমাটি দেখতে গিয়েছিলেন তিনি। তবে সেখানেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন পরীমণি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে সে বিষয়টি তুলে ধরেছেন তিনি। ঘটনা তুলে ধরে পরী লিখেছেন, ‘আজ আমি একসঙ্গে অনেক কষ্ট আর আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখে! কষ্ট পেয়েছি কারণ, আমার বাচ্চা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখেছি। শো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছি সবসময় সুন্দর, শৃঙ্খল পরিবেশে। কিন্তু আজকে এমন উচ্ছশৃঙ্খল অবস্থা তৈরি করল কেউ কেউ, তাতে বাজেভাবে আমার বাচ্চাটা ভয় পেল।’

পরী বলেন, ‘কতো কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও বলতে পারি নাই! অথচ আমি আপনাদের সবার সঙ্গে সিনেমা দেখব, কথা বলব বলেই তো গিয়েছিলাম। হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ।’ এই অভিনেত্রী বলেন, ‘আমি বারবার অনুরোধ করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেওয়ার জন্যে।

আপনাদের মধ্যে অনেকেই বলছিল, আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন, যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেল। আপনারা বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন!’ সবশেষ পরীমণি বলেন, ‘আর খুশি এইজন্য যে আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন। সবাইকে ধন্যবাদ।’ গত বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী।

তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন পরীমণি। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেন।

নাগরিক বিনোদন ডেস্ক

০১ জুন, ২০২৩,  7:51 PM