শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন

#
news image

সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা টেবিল ঘড়ি মার্কায় নির্বাচন করে জয়ী হলেন। পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ  ২২ হাজার ৭৩৭ ভোট।  সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। মোট ভোট কেন্দ্র ছিলো ৪৫০টি। কোথাও ভোট স্থগিত হয়নি। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বেসরকারি ফলাফল ঘোষণা করেন। 

এর আগে শান্তিপূর্ণভাবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। 

কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ধীরগতি ও জটিলতা ছিল বলে অভিযোগ করেছেন ভোটাররা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালের দিকে শহরের কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় থাকলেও দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। 

নির্বাচনে মেয়র পদে আটজন ও কাউন্সিলর পদে ২৪৮ জন এবং নারী কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

নির্বাচনে অন্যান্য  মেয়র প্রার্থী ছিলেন লাঙল প্রতীকে জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের আতিকুল ইসলাম এবং স্বতন্ত্র ঘোড়া প্রতীকে হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম। আমাদের সময়.কম

নাগরিক অনলাইন ডেস্ক

২৬ মে, ২০২৩,  9:30 AM