শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

নান্দাইলে সাংবাদিকবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা

#
news image

ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে নান্দাইল মডেল থানার নবাগত ওসি মো. রাশেদুজ্জামন রাশেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  
 
শুক্রবার (১৯মে) সন্ধ্যার পর নান্দাইল মডেল থানার গোলঘরে উপজেলায় কর্মরত অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ এবং আত্মহত্যা প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিশদ আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি রাশেদুজ্জামান রাশেদ। এসময় ওসি রাশেদুজ্জামান রাশেদ নান্দাইল মডেল থানাকে দালালমুক্ত ও জঞ্জালমুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধতার সহিত সার্বিক সহযোগিতা করার আহবান জানান। পাশাপাশি তিনি সন্ত্রাস, জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক হান্নান মাহমুদ, এডভোকেট হাবিবুর রহমান,  প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, আলম ফরাজি,শামসুজ্জামান বাবুল, আহসান কাদের মাহমুদ, প্রভাষক নজরুল ইসলাম, সারোয়ার জাহান রাজীব, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সাইদুর রহমান প্রমুখ।

মোঃ শাহজাহান ফকির, নান্দাইল

২০ মে, ২০২৩,  7:41 PM