শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার ইঙ্গিত দিলেন ডু প্লেসিস

#
news image

ইংল্যান্ডের মাটিতে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর থেকে জাতীয় দলের জার্সিতে ওয়ানডেতে মাঠে নামতে পারেনি দক্ষিণ-আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। বোর্ডে সঙ্গে সর্ম্পকের টানাপড়নের কারণেই জাতীয় দলের জায়গায় হারিয়েছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি লিগ গুলোতে নিয়মিত পারফরম করে চলেছেন এই মারকুটে ব্যাটার।

চলমান আইপিএলে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। তাই চলতি বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে দক্ষিণ-আফ্রিকার জাতীয় দলের জার্সিতে আবারো দেখা যেতে পারে ফাফ ডু প্লেসিসকে। প্রোটিয়াদের সাবেক এই অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন তেমনটাই। দলে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। ক্রিকফ্রেঞ্জি

সবশেষ ২০২১ সালে পকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলের টেস্ট ফরম্যাট থেকে অবসরে গেছেন ডু প্লেসিস। যদিও ওয়ানডে এবং টি-টোয়েন্টি থেকে এখনও অবসরে যাননি তিনি। এর আগেও অবশ্য জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডু প্লেসিস। যদিও ২০২১ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে উপেক্ষা করেই দল সাজানো হয়। দক্ষিণ-আফ্রিকার নতুন কোচ রব ওয়াল্টার অবশ্য ডু প্লেসিসকে দলে চান। এ কারণেই সাবেক অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। বিডিপ্রতিদিন

ডু প্লেসিস বলেন, আমি খুবই কৃতজ্ঞ কেননা নতুন কোচ দলের অংশ হওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছে। এখন শুধুই কথা হয়েছে, আমার শারীরিক অবস্থা কী সেটা নিয়ে। আমি টেনিস এলবো ইনজুরি নিয়ে সাম্প্রতিক সময়ে ভুগছি। এটার জন্যে ইনজেকশনও দিয়েছি।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে ডু প্লেসিসকে দলে চান কোচ। যদিও ডু প্লেসিসের ইচ্ছা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে ফেরার। এ নিয়ে দু'জনের ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান ডু প্লেসিস। 

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৮ মে, ২০২৩,  3:25 PM