শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সর্বোচ্চ রান সংগ্রহের শীর্ষ দশে তামিম-মুশফিক

#
news image

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শেষ হয়েছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগ পর্ব। সুপার লিগে সর্বোচ্চ রান করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শীর্ষ রান সংগ্রাহকের তালিকা শীর্ষ দশের মধ্যে আছেন দুই বাংলাদেশি ব্যাটার। টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম জায়গা করে নিয়েছেন এই তালিকায়। ক্রিকইনফো

সুপার লিগে ২১ ম্যাচের ২১ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৪৫৪ রান করেছেন বাবর। তার ব্যাটিং গড়- ৭৬.৫২ ও স্ট্রাইক রেট- ৯৩.৮৬। সর্বোচ্চ ইনিংস ১৫৮ রান। ২০২১ সালের জুলাইয়ে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ১৪টি চার ও ৪টি ছক্কায় ১৩৯ বলে ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন বাবর।

দ্বিতীয় সর্বোচ্চ রান আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরের। ২৪ ম্যাচের ২৪ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১০৬২ রান করেন তিনি। বিশ্বকাপ সুপার লিগে বাবর ও টেক্টর ছাড়া আর কোন ব্যাটারই ১ হাজার রান করতে পারেননি। ২৩ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৯৯১ রান করেছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। সুপার লিগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন তামিম। ২৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৭৮৩ রান নিয়ে তালিকায় সপ্তমস্থানে আছেন তামিম।

তার ব্যাটিং গড়- ৩৪.০৪ ও স্ট্রাইক রেট- ৭৬.২৪। ২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৭ বলে ১১২ রান তামিমের সর্বোচ্চ। ২১ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৭৫৫ রান নিয়ে দশমস্থানে আছেন মুশফিক। ২০২১ সালের মে’তে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৭ বলে সর্বোচ্চ ১২৫ রানের ইনিংস খেলেন মুশফিক।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৬ মে, ২০২৩,  5:59 PM