কেন্দুয়া রেলওয়ে স্টেশন চালুর দাবীতে ট্রেন থামিয়ে মানববন্ধন
রুমান শাহরিয়ার, জামালপুর
১৫ মে, ২০২৩, 8:51 PM

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে সাধারণ মানুষ।
ঐতিহ্যপূর্ণ এই কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশনটি ১৮৯৯সালে স্থাপিত হয়। স্থাপিত হওয়ার পর থেকে নিয়মিত ট্রেন থামলেও গত এক সপ্তাহের বেশি সময় ধরে এই রেলওয়ে স্টেশনটি রয়েছে । এতে সমস্যার সম্মুখীন হচ্ছেন কেন্দুয়া বাজার ও আশেপাশের এলাকায় বসবাসরত সাধারণ মানুষ। এই এলাকার জনগণের দাবী থাকা স্বত্বেও বন্ধ থাকা কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালু করার উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
সোমবার(১৫ই মে) দুপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশনে এলাকাবাসী ও সর্বস্তরের আয়োজনে কয়েক শতাধিক মানুষ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। মানববন্ধনে কেন্দুয়া ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের নাগরিকবৃন্দ একাত্মতা প্রকাশ করে রেলওয়ে স্টেশনটি পূণরায় চালুর দাবি জানান।
জামালপুর টু তারাকান্দি রেল সড়কের গুরুত্বপূর্ণ অঞ্চলে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন অবস্থিত। জামালপুর জংশন এর পরের কেন্দুয়া রেলওয়ে স্টেশনের অবস্থান। ৩৭নং মেইল ট্রেন, ৭৫নং মেইল ট্রেন, ২৫৩নং লোকাল ট্রেনে যাত্রীরা এখান থেকে সরাসরি বিভিন্ন স্থানে যাতায়াত করেতেন। এছাড়াও যমুনা,অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস ট্রেন ক্রসিং হতো এই স্টেশনটিতে৷ কিন্তু বেশকিছু দিন থেকেই বন্ধ এই রেলওয়ে স্টেশনটি।
এসময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, রুহুল আমিন মিলন, ফখরুল আলম লিটু, আরিফুর রহমান আরিফ সহ প্রমূখ ব্যাক্তিবর্গ।
মানববন্ধন শেষে ১ঘন্টার বেশি সময় ধরে জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশনের সামনে অবরোধ করে রাখেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, কেন্দুয়া রেলওয়ে স্টেশনটি পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী এই স্টেশনটি চালুর জন্য দাবী জানানো হলেও এই দাবীর কোন অগ্রগতি হয়নি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এই এলাকার মানুষ হতদরিদ্র ও নিম্ন আয়ের। এই এলাকার বেশিরভাগ মানুষ ঢাকায় জীবিকার জন্য কাজ করেন। কেন্দুয়া ইউনিয়ন সহ আশপাশের ৪ টি ইউনিয়নের মানুষ এখান থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করে। দীর্ঘদিন যাবত এটি বন্ধ হওয়ার ফলে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পরেছে।
মানববন্ধনে ১ নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল বলেন,কেন্দুয়া রেলওয়ে স্টেশন চালু এখন সময়ের দাবি। আমরা চাই অতি সত্ত্বর এটি চালু করা হোক। সাধারণ মানুষের দাবি অতিসত্ত্বর কেন্দুয়া রেলওয়ে স্টেশন চালু করতে হবে। অন্যথায় আমরা কঠিন কর্মসূচির ডাক দিতে বাধ্য হব। আমাদের যৌক্তিক দাবী মানতেই হবে। এই দাবী আমাদের অধিকার আদায়ের। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ রেলওয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
খবর পেয়ে ১ঘন্টা পর জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে উপস্থিত সকলকেই আশ্বস্ত করে বলেন, যৌক্তিক দাবীতে এই মানববন্ধন তিনি সমর্থন করেন। তবে ট্রেনে ভ্রমণকৃত যাত্রীসাধারণের দুর্ভোগ হয় এমনটি না করে ট্রেন যাত্রা সচল করার আহবান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, আমি ইতিমধ্যে মানববন্ধনের কথা শুনে রেলওয়ে বিভাগের ডিজি’র সাথে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যেই এই দাবী বাস্তবায়ন করা হবে। কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন আবারও চালু করা হবে। টিকিট বিক্রি সহ যাত্রীরা এইখান থেকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এছাড়াও আন্ত:নগর ট্রেনের স্টপিজ ও টিকিট বিক্রির সুযোগ সহ একাধিক দাবী বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, প্রয়োজন হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করে হলেও দাবী আপনাদের দাবি পূরণ করা হবে।
পরে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপির কথায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন। দীর্ঘ ১ ঘন্টার বেশি সময় অবরোধে থাকা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ভুয়াপুরের উদ্দেশ্যে রওনা হয়।