শার্শায় শীর্ষ মাদক বিক্রেতা আব্দুল গনি ও তার সহযোগী গ্রেফতার
তামিম হোসেন সবুজ, বেনাপোল(যশোর)
১৫ মে, ২০২৩, 8:44 PM

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে আব্দুল গনি নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে তার সহযোগী সহ গ্রেফতার করা হয়েছে। এসময় তাদেরকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে বাগুড়ী বেলতলা আম বাজার এলাকায় তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
শীর্ষ মাদক বিক্রেতা আব্দুল গনি ওই গ্রামের মৃত আব্দুল কাদের চৌধুরীর ছেলে। অপর সগযোগীর নাম তবিবুর রহমান। সে একই এলাকার আব্দুল বারিকের ছেলে।
শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, বাগুড়ি বেলতলা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় আব্দুল গনি এবং তার সহযোগীকে বাগুড়ী বেলতলা বাজারসস্থ নিজ বসতবাড়ি থেকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
পরে,মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ধারা অনুযায়ী শীর্ষ মাদক বিক্রেতা আব্দুল গনিকে ১৫ দিন এবং তার সহযোগীকে ১৫দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান সহ অর্থদন্ড করা হয়। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।