শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

তুরস্কে নির্বাচন: এগিয়ে এরদোয়ান

#
news image

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দেশটির বিরোধী প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কেলিকদারোগলোর চেয়ে এগিয়ে আছেন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তুর্কি এই প্রেসিডেন্ট নেতৃত্বাধীন রাজনৈতিক দল কেমালের ছয় দলীয় জোটের চেয়ে ব্যাপক ব্যবধানে এগিয়ে আছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, রোববারের ভোটের প্রাথমিক ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কেলিকদারোগলোর ৩৪ দশমিক ৭৯ শতাংশের চেয়ে প্রেসিডেন্ট এরদোয়ান ৫৯ দশমিক ৩৪ শতাংশ এগিয়ে আছেন। যদিও জরিপকারীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে ব্যবধান আরও কমবে বলে আশা করছেন। 

তুরস্কের স্থানীয় গণমাধ্যম হাবেরতুর্ক ও অন্যান্য সম্প্রচারমাধ্যম বলেছে, ভোট কেন্দ্র বন্ধ হওয়ার দুই ঘণ্টারও কম সময় পর ৯ দশমিক ১ শতাংশ ব্যালট বক্সের গণনা শেষ হয়েছে। এই গণনার ওপর ভিত্তি করে প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

এর আগে, তুরস্কের উচ্চ নির্বাচনী বোর্ডের প্রধান গণমাধ্যমে প্রাথমিক ফল প্রকাশের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। তার পরপরই দেশটির সংবাদমাধ্যমে প্রাথমিক ফলের ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করা হয়।

তবে প্রাক-নির্বাচনী একাধিক জনমত জরিপে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কেমালকে এগিয়ে থাকতে দেখা যায়। বছরের পর বছর ধরে চলমান রাষ্ট্রীয় দমন-পীড়নের বিপরীতে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে অর্থোডক্স অর্থনৈতিক নীতিতে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কেমাল কেলিকদারোগলো।

পাশাপাশি স্বায়ত্তশাসন হারানো প্রতিষ্ঠানে পুনরায় ক্ষমতায়ন এবং পশ্চিমের সাথে দুর্বল সম্পর্ক পুনর্স্থাপনের মাধ্যমে তুরস্ককে নতুন পথে ফেরানোর অঙ্গীকার করেছেন তিনি।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২৩,  10:39 PM