ঝিনাইদহের কালীগঞ্জ হতে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ১
ঝিনাইদহ প্রতিনিধি
১৪ মে, ২০২৩, 10:01 PM

র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ মে ২০২৩ তারিখ ১৭৩০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বারো-বাজারস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বারো-বাজারস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোসাঃ রত্না বেগম(৩৫), পিতা-মোঃ কেরামত মন্ডল, সাং-বারোবাজার(মহিষাহাটি), থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর নিজ হেফাজত হতে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ০১কেজি গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।