শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

আবারও ওয়েব ফিল্মে সাদিয়া আয়মান

#
news image

বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান নতুন একটি ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন। ‘স্বপ্নভূক’ নামের এই ফিল্মটি পরিচালনা করবেন মাসুম শাহরিয়ার। জানা গেছে, এ চলচ্চিত্রের শুটিং শুরু হবে চলতি মাসের ১৯ তারিখে। এর আগে শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘মায়া শালিক’-এ কাজ করে প্রশংসিত হয়েছেন সাদিয়া। এটি ছিল তার প্রথম ওয়েব ফিল্ম। 

‘মায়া শালিক’-এ অপূর্বর বিপরীতে অনবদ্য অভিনয় করে দর্শককে মুগ্ধ করেন সাদিয়া। নতুন ওয়েব ফিল্মে যুক্ত হওয়া প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, ‘স্বপ্নভূক’ সত্য ঘটনা অবলম্বনে নির্মীয়মাণ একটি ওয়েব ফিল্ম হতে যাচ্ছে। টানা নয়দিন এই ওয়েব ফিল্মের শুটিং করব। গল্পটা আমার কাছে ভালো লেগেছে। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। আশা করছি এই ওয়েব ফিল্মটিও সাড়া ফেলবে।’ 

নাটকে নিয়মিতই দেখা যায় সাদিয়াকে। গেল ঈদে তার অভিনীত আটটি নাটক বিভিন্ন টেলিভিশন ও অনলাইন প্লাটফর্মে প্রচারিত হয়েছে। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এই মাসের পুরোটাই অনেক ব্যস্ততার মধ্যদিয়ে কাটবে। গেল ঈদে আটটি কাজের মধ্যে সাতটি কাজের জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। আর যে কাজগুলো করব প্রত্যেকটি নাটকেরই গল্প ভালো। যে কারণে কষ্ট হলেও ভালো ভালো গল্পের কাজ ছাড়তে চাচ্ছি না।’

নাগরিক বিনোদন ডেস্ক

১৪ মে, ২০২৩,  9:09 AM